জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে: চরমোনাই পীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিতে তৈরি ও স্বাক্ষরিত একটি দলিল। জনগণও গণভোটে সনদকে সম্মতি জানিয়েছে। তিনি বলেন, এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর আরও বলেন, নির্বাচনে অনেক আসনে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। শিটে কাটাকাটি, ভোট বাতিল ও এজেন্ট বের করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত চিত্র বের করতে হবে এবং প্রমাণ মেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, কে এম আতিকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব গোলাম মসিহ এবং বরগুনা-১ এর এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495