জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিক্রম মিশ্রি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের একপর্যায়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্র সচিব ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থন ও সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন তিনি।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে। জামায়াত আমির শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে শক্তিশালী ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495