বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
প্রায় দেড় বছর পর ধানমণ্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সংগঠনের ১০-১২ জন নেত্রী ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর ভবনের সামনে উপস্থিত ছিলেন।
এ ভবনটি ২০০২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর ভবনটি দলীয় নামে কেনা হয় এবং ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যক্রম সম্প্রসারণের জন্য পাশের দুটি চার তলা ভবনও অধিগ্রহণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ওই কার্যালয়সহ ভবনগুলোতে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। এরপর থেকে স্থানীয় কিছু যুবক ভবনটির আশ্রয় নিত এবং পাহারা দিত।
অন্তর্বর্তী সরকার গত বছর মে মাসে আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার নেত্রীরা বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে স্লোগান দেন এবং কিছুক্ষণ উপস্থিত থাকার পর চলে যান।