প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত

২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক দাওয়াতপত্র তুলে দেন।

প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন এবং তাঁর স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়েছে এবং পারস্পারিক আলোচনায় দেশের বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অসুস্থ থাকার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া পার্লামেন্টারি ডেমোক্রেসি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, ডেপুটি স্পিকার নিয়োগসহ রাজনীতিতে সহযোগিতা ও বিতর্ক সংসদে সীমাবদ্ধ রাখার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495