এবারের ঈদযাত্রায় ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’: ডা. শফিকুর রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে এবং এটি দেশের ইতিহাসে অন্যতম খারাপ ব্যবস্থাপনার উদাহরণ।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদকে সামনে রেখে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগর ছেড়ে গ্রামে ফেরার অপেক্ষায় থাকে। কিন্তু এবারের যাত্রাপথে নানা দুর্ভোগ সেই আনন্দকে ম্লান করে দিয়েছে।

ডা. শফিকুর রহমান দাবি করেন, পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের কষ্ট আরও বেড়েছে। সরকারের পক্ষ থেকে ভাড়া কমানোর যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি সরাসরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী ব্যর্থতাকেই দায়ী করেন এবং বলেন, জনগণও বিভ্রান্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে আবার স্বৈরাচারী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তিনি সতর্কবার্তা দিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হলে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495