রবীন্দ্র সরোবরে গান গাইবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিন শুক্রবার (২০ মার্চ) রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন থাকবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ গান পরিবেশন করবেন।

উৎসব আয়োজক কমিটি জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা করা।

প্রথম দিনে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ঈদের দিন বর্ণাঢ্য ঈদ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এবং এর মাধ্যমে নাগরিকরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন।

উৎসবের তৃতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে রঙিন ঘুড়ি উড়িয়ে আকাশজুড়ে আনন্দ উদযাপন করবেন।

আয়োজকরা মনে করিয়ে দিয়েছেন, ঐতিহ্যগতভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন ও সাংস্কৃতিক আনন্দ ভাগাভাগির সময়। সেই ঐতিহ্যকে ধরে রেখে এবারও নাগরিক অংশগ্রহণে উৎসব আয়োজন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495