জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে ১৮০ ডিগ্রি সরে গেছে বিএনপি: গোলাম পরওয়ার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার মতে, এ কারণে জনগণ হতাশ ও নিরাশ হয়েছেন।

সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

তিনি আরও বলেন, সরকার ও বিএনপি সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ করলেও সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এসব পদে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সহস্রাধিক প্রাণ এবং হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠন হওয়ার পর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে গিয়ে ভিন্ন পথে হাঁটছে।

তিনি আরও বলেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে ব্যবহার করে আদালতে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি বিচারাধীন রাখা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অপরদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়াকে তিনি দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495