স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি: বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। এসব পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে ও জীবন উৎসর্গ করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি হবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই বিশেষ দিনে আমরা স্বাধীনতার পক্ষে যারা লড়েছিলেন, শহীদ হয়েছেন ও বীরাঙ্গনা হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী আমরা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্যই এই মুহূর্তে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495