জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

আবু তৌহিদ মো. সিয়াম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগ করেছেন।

আজ সোমবার (৩০ মার্চ), নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘটনাটি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, 'গত ২৮ মার্চ ২০২৬ তারিখে আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।'

তবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, আবু তৌহিদ মো. সিয়ামকে পদত্যাগপত্র জমা দিলেও তা এখনো গৃহীত হয়নি। তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দেওয়া হয়েছে।

আবু তৌহিদ মো. সিয়াম জাবিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন। জাতীয় ছাত্রশক্তির আগে তিনি জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495