এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:১৯ এএম

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, কিছু জাতীয় গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে পরিবেশন করছে। তিনি বলেন, এই মিডিয়া প্রতিষ্ঠানগুলো তার বক্তব্যকে উল্টোভাবে তুলে ধরে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেসবুকে ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, “আজ জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে আমি বলেছিলাম, শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও সেই নীতি অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। তাহলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ, তার নীতি ভালো?”

তিনি আরও যোগ করেন, “আজকে কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দিয়ে বিএনপিকে ছেড়ে আমাকে উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495