শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, স্বীকার করলেন জিএম কাদের
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে কোনো কথা হয়েছে কি না উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, কথা হয়েছে। তবে তিনি তেমন কিছু বলেননি। শুধু কুশল বিনিময় হয়েছে, ভালো আছেন কি না এ ধরনের সাধারণ কথাবার্তা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) একটি টকশোতে এসব কথা বলেন জি এম কাদের।
শেখ হাসিনার দেশে ফেরা, রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এ ধরনের কোনো বিষয় নিয়ে কথা হয়নি। শুধু স্বাভাবিকভাবে ভালো আছেন কি না এটাই জানা হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক কোনো আলোচনা হয়নি এবং তিনি তার সঙ্গে রাজনীতি করেন না।