হঠাৎ অসুস্থ সারজিস আলম, রাজধানীর হাসপাতালে ভর্তি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495