হজ করতে আগামীকাল দেশ ছাড়বেন জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে তিনি হজ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওনা হবেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে তার সুস্থতা ও সফল হজ পালনের জন্য দোয়া কামনা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495