আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, খালেদা জিয়া তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন।

গত বছরও খালেদা জিয়া প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে তিনি শেষবার জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন।

এবারের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495