বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না, মিথ্যা বলে ভোট চায় না: শামা ওবায়েদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম

শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না, মিথ্যা কথা বলে ভোট চায় না। বিএনপি জনগণকে ভালোবাসে ও জনগণের সেবায় নিয়োজিত থাকে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, “একটি দল বলছে নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে হবে না। এরা আগামী দিনে বলবে নারীদের কাজই করতে হবে না। নারীদের ঘরে বসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।” তিনি উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং নারীদের জন্য প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষাকে অবৈতনিক করেছিলেন।”

উপজেলা মহিলা দলের সভাপতি ফ্লোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। সমাবেশ শেষে নারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495