দেশের মানুষ সব দলকেই ক্ষমতায় দেখেছে, ইসলামকে দেখেনি: রেজাউল করীম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ সব রাজনৈতিক দলকেই ক্ষমতায় দেখেছে, কিন্তু ইসলামকে ক্ষমতায় দেখেনি। তাই জনগণ এবার ইসলামকে নেতৃত্বে দেখতে আগ্রহী।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় হলে দেশে চাঁদাবাজি ও মিথ্যা মামলার মতো সমস্যা থেকে জনগণ মুক্তি পাবে। তিনি আরও বলেন, “টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী এবং দেশকে জিম্মি করে বিদেশিদের দালালি করে—এমন ব্যক্তিদের ক্ষমতায় দেখতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।”
তিনি আরও উল্লেখ করেন, “টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে তা পাচার করে। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।”