বিএনপি ক্ষমতায় গেলে ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা: তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ইসলামিক স্কলারদের মাঝে মতবিরোধ সৃষ্টি হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ভিন্নমতের কারণে যেন ফিৎনা ছড়াতে না পারে, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামীর নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।