খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা হাসপাতালটিতে পৌঁছান।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বর্তমানে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন।
এর আগে, স্বাস্থ্যগত অবনতি দেখা দিলে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।