পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

ছবি: সংগৃহীত

কাতারের আমির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় পৌঁছায়নি। এ কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত পিছিয়ে গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময় অনুযায়ী আসতে পারেনি। সবকিছু ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন।”

এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল, শুক্রবার সকালে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সে অনুযায়ী তারেক রহমানের স্ত্রীও ঢাকার পথে রওনা দিয়েছেন এবং শুক্রবার সকালেই তার পৌঁছানোর কথা ছিল।

তবে শুক্রবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495