খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্টে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড রোববার (৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, শারীরিক অবস্থার স্থিতিশীল না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দুইবার স্থগিত হয়েছিল। আপাতত তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার চিকিৎসা তদারকিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

গত ১৫ দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পাকস্থলির জটিলতায় তার এন্ডোস্কোপি করা হয়েছে, যা কিছুটা রক্তক্ষরণ হলেও পরে নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা মনিটর করছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495