টেবিলের ওপর দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, সমালোচনার ঝড়

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম

টেবিলের ওপর দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা আবারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নতুন সমালোচনার ঝড়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- একটি নির্বাচনী সভায় শ্রোতারা চেয়ারে বসে থাকলেও মুফতি আমির হামজা টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।

দৃশ্যটি প্রকাশের পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মন্তব্য- একজন জনপ্রিয় বক্তা ও জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে এটি শিষ্টাচারবহির্ভূত আচরণ।

সমালোচকদের মতে, মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার স্বাভাবিক স্থান মঞ্চ বা নির্ধারিত পয়েন্ট হলেও টেবিলের ওপর দাঁড়ানো অনভিপ্রেত ও অশোভন। এ ধরনের আচরণ একজন জননেতার প্রত্যাশিত আচরণের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেছেন অনেকে।

এর আগে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যেই নানা বিতর্কে জড়িয়েছেন মুফতি আমির হামজা। নতুন এই ভিডিও তার নামে আরেক দফা আলোচনা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495