গাজায় স্টেডিয়াম নির্মাণের জন্য ৬১২ কোটি টাকা দিচ্ছে ফিফা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন আশার বার্তা নিয়ে এসেছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জন্য ফিফা ২০–২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি টাকা) দিতে প্রতিশ্রুতি দিয়েছে।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে ফিফার এই অঙ্গীকার প্রকাশ করা হয়। বৈঠকে নয়টি দেশ গাজার পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, পাশাপাশি পাঁচটি দেশ সেনা পাঠানোর কথাও জানিয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “শুধু অবকাঠামো পুনর্গঠন যথেষ্ট নয়। মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থা পুনরুজ্জীবিত করতে ফুটবল কার্যকর ভূমিকা রাখে।”

ফিফা স্টেডিয়ামের পাশাপাশি ১ কোটি ৫০ লাখ ডলারে একটি ফুটবল একাডেমি, ৫০টি ছোট মাঠে ২৫ লাখ ডলার, এবং ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতিটি মাঠে ১০ লাখ ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।

গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। তবে ফিলিস্তিনি দল ফিফার স্বীকৃতি পেয়েছে ১৯৯৮ সালে। ইনফান্তিনো বলেন, “ফুটবল বিশ্বের সর্বজনীন ভাষা, যা আশা, আনন্দ ও সুখের প্রতীক। এটি মানুষকে একত্রিত করে।”

ফিফা শান্তি বোর্ডের সঙ্গে যৌথভাবে গাজায় বয়সভিত্তিক, আঞ্চলিক ও কমিউনিটি লিগ চালু করার পরিকল্পনা করছে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম ও স্থানীয় কমিউনিটির জন্য ‘পূর্ণাঙ্গ ফুটবল কাঠামো’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495