বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার, জিতল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের নকআউট পর্বে নাটকীয়ভাবে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে মেক্সিকোর সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। অন্যদিকে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

আর রাইয়ানে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ও মেক্সিকোর লড়াই নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় শেষ হয়। ম্যাচের ৯ মিনিটে রামিরো তুলিয়ান আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও প্রথমার্ধের যোগ করা সময়ে লুইস গাম্বোয়া সমতা ফেরান। বিরতির পর ৫৮তম মিনিটে আবারও গোল করেন তিনি। শেষ দিকে ৮৭ মিনিটে ফার্নান্দো ক্লস্টার গোল করে ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে যান।

টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটটি মিস করেন গাস্টন বউহিয়ের। কিন্তু মেক্সিকোর পাঁচ কিকারের কেউই ভুল করেননি। ফলে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যায় মেক্সিকো।

দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের ৮ মিনিটেই ভিক্টর হুগো লাল কার্ড দেখায় ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয়। তবুও নির্ধারিত সময় গোলশূন্য থাকে। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495