চমক রেখে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আইরিশদের টেস্টে হোয়াইটওয়াশ করার পর এবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রথম দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে।

সবশেষ সিরিজের তুলনায় দুই পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে সাইফউদ্দিন ও অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে। তবে সাইফউদ্দিন ফিরলেও এবারো নেই সৌম্য সরকার।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর থেকে। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495