শিলাবৃষ্টি ও ঢলে হাওরের ফসল বিপর্যয়, ঝুঁকিতে আরও ৩০০ বিঘা জমি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর এলাকায় শিলাবৃষ্টি ও উজানের ঢলে ফসল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে ইতোমধ্যে প্রায় ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের পানি দ্রুত বৃদ্ধি পায়। এর সঙ্গে হঠাৎ শিলাবৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক পানিতে ডুবে যাওয়া ধান কেটে নৌকায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ ক্ষতির মুখে পড়ে ধান গবাদিপশুকে খাওয়াতেও বাধ্য হচ্ছেন।

এদিকে, পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের প্রায় ৩০০ বিঘা জমির বোরো ধানও ঝুঁকির মুখে পড়েছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

কৃষি বিভাগ জানিয়েছে, হাওর এলাকায় পানি প্রবেশের বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495