চবির সেই আওয়ামীপন্থি শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত নিষিদ্ধ ছাত্রলীগ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় সমর্থনের অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের আওয়ামীপন্থি শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভয়ের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আসলে চাকসুর প্রতিনিধিরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক শিক্ষক হাসান মুহাম্মদ রোমানের ব্যবহৃত মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চবি শাখার রানিং কমিটির সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখা সভাপতির সঙ্গে কথা বলেন বলে জানা যায়।

এ বিষয়ে চাকসুর পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তাসহ বিভিন্ন অপকর্মের নেতৃত্বদানকারীদের একজন ছিলেন হাসান রোমান। তার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠিত হলেও প্রতিবেদনের বিপরীতে তিনি ভর্তি পরীক্ষার ডিউটি পান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের প্রমাণও শিক্ষার্থীরা তুলে ধরেছে। একই বিষয়ে চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, শাহ আমানত হলের টিউটর থাকাকালে তিনি ছাত্রলীগকে নানা ভাবে গাইড করতেন এবং বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করতেন। শিক্ষার্থীবান্ধব আন্দোলনগুলোকে ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা চালান এবং জুলাই আন্দোলনেও ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রাখেন।

তিনি জানান, ডিনের কাছে জবাব চাইতে গেলে শিক্ষকটি পালানোর চেষ্টা করেন। আইন অনুষদের পেছনের রাস্তা দিয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495