চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা, সাদিক কায়েমকে বিয়ের শুভেচ্ছা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

চীনের আমন্ত্রণে সপ্তাহব্যাপী সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার (১৫ মে) ঢাকায় ডাকসু কার্যালয়ে এসে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং। এ সময় তিনি প্রতিনিধিদলকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

পোস্টে সাদিক কায়েম জানান, লি শাওপ্যাং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি তার বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

জানা গেছে, শনিবার থেকে শুরু হওয়া এ সফরে ডাকসুর প্রতিনিধিদল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখবেন তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495