দেশে হামের প্রকোপে উদ্বেগ বাড়ছে, আরও ৫ শিশুর মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৬৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৫০৩ জনে পৌঁছেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495