গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—বললেন নূর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

ছবি: মফস্বল সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা-এ এক অভিনব উদ্যোগ নিয়ে সবার নজর কাড়লেন নূর মোহাম্মদ নামে এক যুবক। ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন তিনি।


শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরির সময় তার এই ব্যতিক্রমী উদ্যোগ সবার দৃষ্টি আকর্ষণ করে। সাদা গেঞ্জির সামনে ও পেছনে জেলা প্রশাসনের দেওয়া ফুয়েল কার্ডের সম্পূর্ণ তথ্য প্রিন্ট করা দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ জামতৈল বাজারে ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ৫ এপ্রিল কাজিপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে গেলে ফুয়েল কার্ড না থাকায় তাকে তেল দেওয়া হয়নি।

পরদিন ৬ এপ্রিল তিনি একটি ভিন্ন চিন্তা করেন। নিজের ফুয়েল কার্ডটি গেঞ্জিতে প্রিন্ট করে নেন, যাতে সবসময় তা তার সঙ্গে থাকে।

নূর মোহাম্মদ বলেন, “পাম্পে গেলে আগে বলত তেল নেই। পরে কার্ড চালু হলে কার্ড চায়। একদিন ভুলে কার্ড আনতে পারিনি, ফোনে ছবি দেখালেও নেয়নি। তখন ভাবলাম, কার্ড সবসময় সঙ্গে রাখার সহজ উপায় দরকার তাই গেঞ্জিতে প্রিন্ট করেছি।”

তিনি হাসতে হাসতে আরও বলেন, “এটা আমার ইচ্ছে আই হ্যাভ অ্যা প্ল্যান। যতদিন এই নিয়ম থাকবে, ততদিন এই গেঞ্জিই ব্যবহার করব।”

তার এই অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495