নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। রোববার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, “আমি চাই, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি।”

এসময় মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে কিছু দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তিনি বলেন, “নিজেদের যা করতে হবে, তার দায় অন্যের ওপর চাপানো হচ্ছে। কারণ যাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় রয়েছে।”

তিনি আরও প্রশ্ন তুলেন, “যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে নির্বাচনের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দিতে পারে?” তার দাবি, সরকারে গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসিয়ে কিছু পক্ষ এমন সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সাম্প্রতিক সময়ে মির্জা আব্বাসকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতেই বিএনপির বর্ষীয়ান নেতা এই বক্তব্য দিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495