ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”

এর আগে নির্বাচনের পূর্বে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, “আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এতে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।

শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামি তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস অর্জন করেছে ২টি আসন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495