ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সন্ত্রাসবিরোধী শাখার এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে ধনী পুরুষদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২৯ বছর বয়সী ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়া ভারভারো অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বয়স্ক ও বিত্তবান পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং তাদের কাছ থেকে অর্থ ও দামী উপহার গ্রহণ করতেন।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ বিষয়ে এক ব্যক্তি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পরিদর্শক জেনারেলের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের পরই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।

অভিযোগকারী, যাকে প্রতিবেদনে “রবার্ট বি” নামে উল্লেখ করা হয়েছে, দাবি করেন যে “হিঞ্জ” নামের একটি ডেটিং অ্যাপে পরিচয়ের পর তিন মাস ধরে তার সঙ্গে জুলিয়ার সম্পর্ক ছিল। এই সময় তিনি প্রায় ৪০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করেছেন উপহার ও ভ্রমণের পেছনে।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, “সিকিং ডট কম” নামের একটি বিতর্কিত ডেটিং সাইটে “আলেসিয়া” ছদ্মনামে জুলিয়ার একটি প্রোফাইল পাওয়া গেছে, যেখানে তিনি নিজেকে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হিসেবে তুলে ধরেন।

রবার্ট বি-র দাবি, তিনি জুলিয়ার অ্যাপার্টমেন্ট ভাড়ার অর্ধেক বহন করতেন এবং তাকে আরুবা, সুইস আল্পস ও ইতালির মতো ব্যয়বহুল ভ্রমণ গন্তব্যে নিয়ে গেছেন। পাশাপাশি কার্টিয়ার ব্র্যান্ডের গয়না ও দামী ব্যাগসহ নানা উপহারও দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, জুলিয়া নিজেকে “বস প্রিন্সেস” হিসেবে পরিচয় দিতেন এবং আইন-শৃঙ্খলার ঊর্ধ্বে থাকার দাবি করতেন। এমনকি তারা একসঙ্গে মাদক সেবন করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে জুলিয়া ভারভারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, তার নামে কোনো ডেটিং প্রোফাইল নেই এবং এক প্রাক্তন সঙ্গী তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

তদন্ত সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই-বাছাই করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য-প্রমাণ মিলিয়ে দেখছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নৈতিকতা ও ব্যক্তিগত আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্র: মিডল ইস্ট আই

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495