অন্তর্বর্তী সরকারের সময়ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে: ডিসিসিআই সভাপতি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও দুর্নীতি এক দিনের জন্যও বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে।
তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও ইনকাম ট্যাক্স অফিসসহ সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে আছে। এ ধরনের অব্যবস্থাপনা অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বাধা দিচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, বিদায়ী অন্তর্বর্তী সরকার সার্বভৌমত্ববিরোধী চুক্তি করেছে এবং জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না। জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে রপ্তানি প্রবৃদ্ধি নেমে এসেছে। পাশাপাশি চাঁদাবাজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ফ্যাক্টরিতে ট্রাক ঢুকতে চাঁদা দিতে হয়, বের হতে চাঁদা দিতে হয়। মানুষ এখন রাস্তায় নামার বাধ্য হচ্ছে।”
ডিসিসিআই সভাপতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পর্কেও সরকারের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা ও দেশের স্বার্থবিরোধী শর্ত বাতিলের দাবি জানান। এছাড়া রপ্তানির জন্য চামড়া ও হালকা প্রকৌশলীসহ ৩০টি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের আহ্বান জানান তিনি।