এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জুন মাসের জন্য ১২ কেজি ওজনের একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মে মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। জুন মাসে সেই দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও এপ্রিল মাসে দুই দফা মূল্য সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে এর দাম করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

এদিকে অটোগ্যাসের দামও কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন করসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ মে অটোগ্যাসের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়। তখন প্রতি লিটারের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495