ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে দাম কমলো তেলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরই বৈশ্বিক তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৮ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। এটি ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সর্বনিম্ন ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, ইরানের হামলার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকেতের কারণে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কমলে জ্বালানি তেলের দামে আরও স্বস্তি ফিরে আসতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495