হরমুজে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ, তেলের দামে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বাধার মুখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ৫ শতাংশেরও কম জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের অবরোধ শুরুর পর জাহাজ চলাচল কমেছে ৯৫ দশমিক ৩ শতাংশ।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারেও। খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ, আর ইউরোপে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে ৫৩ শতাংশ।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হতো।

মার্চের শুরু থেকেই এ নৌপথে চলাচল ব্যাহত হতে থাকে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে যাতায়াতকারী সব জাহাজের ওপর অবরোধ আরোপ করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও তাদের অনুমতি ছাড়া প্রণালি অতিক্রম করা জাহাজে বাধা ও হয়রানি চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495