রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংগঠনটি একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানিতে ন্যায্য করনীতি প্রবর্তন এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করেছে।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ঘোষণায় বলা হয়েছে, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495