৭২ কোটি টাকার মসুর ডাল কিনছে সরকার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ এএম
দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৭২ কোটি টাকার বেশি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড থেকে এসব মসুর ডাল কেনা হবে।
১০ হাজার মেট্রিক টন মসুর ডালের জন্য মোট খরচ দাঁড়াচ্ছে ৭২ কোটি ৩৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের মূল্য পড়বে ৭২ টাকা ৩৫ পয়সা।
সভায় মসুর ডালের পাশাপাশি চাল, এলএনজি ও বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদনও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।