শীত কবে নামবে? জানালেন আবহাওয়াবিদরা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
অক্টোবরের মাঝামাঝি চলে এলেও দেশে এখনও শীতের কোনো আভাস নেই। বরং ভ্যাপসা গরম ও বৃষ্টির দাপটই বেশি। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও নামেনি। আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে ধীরে ধীরে বিদায় নেবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই তাপমাত্রা কিছুটা কমবে এবং তখন থেকেই শীতের আমেজ পাওয়া যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এলনিনো প্রভাবের কারণে এবার মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে, ফলে শীতও নামবে দেরিতে।