দেশের ১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, বজ্রপাত নিয়েও সতর্ক থাকার নির্দেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম

ছবি: সংগৃহীত

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। এর মধ্যে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চলেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় সব এলাকায় একসঙ্গে বৃষ্টি নাও হতে পারে। তবে কিছু জেলায় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি দেখা দিতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495