দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:১১ পিএম
দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলমান এই প্রাদুর্ভাবে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত রোগ শনাক্তকরণ, টিকাদান কার্যক্রম আরও জোরদার এবং জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।