দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:০৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সারাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম রোগে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495