জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সনদটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এর কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনাও প্রার্থনা করেছেন আবেদনকারীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

রিট আবেদনে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495