তাজুলের নামে অভিযোেগ তোলা প্রসিকিউটরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বিরুদ্ধে তার স্ত্রী ও এক প্রহরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তার স্ত্রী হোসেন আরা গত ১৮ নভেম্বর লিখিত অভিযোগ তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জমা দিয়েছেন।

স্ত্রী হোসেন আরা অভিযোগে জানান, ২৮ অক্টোবর রাতে রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে সুলতান মাহমুদ গলা চেপে ধরেন এবং পেটে-মুখে লাথি মেরে মারাত্মকভাবে আহত করেন। এতে তার একটি দাঁত ভেঙে যায়। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন। তিনি অভিযোগ করেছেন, এই ধরনের নির্যাতন আগেও ঘটেছে এবং এর জন্য উচ্চ আদালতে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ক্রমাগত হত্যার হুমকির কারণে তিনি আতঙ্কে রয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের প্রহরী মাঈন উদ্দিনকে গানম্যান দিয়ে মারধরের অভিযোগও সুলতান মাহমুদকে নিয়ে উঠেছে। ২৬ অক্টোবর বিকেলে লিফটে ওঠার সময় প্রহরীর সঙ্গে ধাক্কা লাগলে ক্ষিপ্ত হয়ে তিনি গানম্যানকে দিয়ে প্রহরীকে আটক করে মারধর করেন। গুরুতর আহত প্রহরীকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

অভিযোগের বিষয়ে সুলতান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এগুলো মিথ্যা ও বানানো।”

সুলতান মাহমুদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপনীয় নথিপত্র প্রসিকিউশনের অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় সরবরাহ করার। উল্লেখ্য, এর আগে গত সোমবার সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495