সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘জুলাই’কে অসম্মান করে সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন যা তার সাংবিধানিক শপথের পরিপন্থি। এই কারণে তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, নতুন রাষ্ট্রপতির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নে উদ্বোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।