জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ ঘোষণা করা হবে না— এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও মামুন মাহবুব। অন্যদিকে রিটের বিরোধিতা করে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
রিট আবেদনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করে রুল জারির আবেদন জানানো হয়।
শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কার প্রস্তাব সংসদকে পাশ কাটিয়ে আদালতের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নিতে চাচ্ছে। রাজনৈতিক বিষয় আদালতে উপস্থাপনের পেছনে সরকারদলীয় প্রভাব রয়েছে বলেও তিনি দাবি করেন।