আবু সাঈদ হত্যার রায় ঘোষণা: ২ আসামির মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে ১০ বছর, সাবেক এডিসি মারুফ হোসেনকে ৫ বছর, সাবেক কমিশনার মনিরুজ্জামানকে ১০ বছর এবং সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নুর আলমকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে ছাত্রলীগের ছয় পদধারী নেতাকর্মীকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছর এবং বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল (আসাদ)কে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া তদন্ত প্রতিবেদনে পরিবর্তন আনার অভিযোগে চিকিৎসক সরয়োয়াত হোসেনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...