জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে আসামিপক্ষের করা আবেদনের পর ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একই দিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানার আওতাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় ভুক্তভোগী আশরাফুল একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495