পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, তার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।