সাবেক জাবি ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম-এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করেন। আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা ইসলাম এবং তার স্বামী আখতার হোসেন-এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ গোপনের আশঙ্কা থাকায় তাদের আয়কর নথি যাচাই ও জব্দ করা প্রয়োজন বলে জানানো হয়।

পরবর্তীতে আদালত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট আয়কর নথি সংগ্রহের অনুমতি দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495